হোম > সারা দেশ

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম জানালেন তথ্য উপদেষ্টা

আমার দেশ অনলাইন

সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ৫০ হাজার মেট্রিক টন আতপ চালও সংগ্রহ করা হবে। দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে তিনি এসব তথ্য জানান।

খাদ্য মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম এবং আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলেও কৃষকের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই এই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট মোকাবিলায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি চাল এবং ৩০০টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ অব্যাহত রয়েছে।

কুমিল্লায় শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন

ব্যাংক হিসাব জব্দ, সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ মেজর আখতারের

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন

হাসিনার পাসপোর্ট পাওয়া কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে

হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার