হোম > সারা দেশ

মাদারীপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী বাবু খার ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আরো দুই জন আহত হয়। মঙ্গলবার (১ এপ্রি) বেলা ২টার দিকে এঘটনা ঘটে। নিহতের মধ্যে তিন জনের বাড়ী শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় আর একজনের বাড়ী মাদারীপুরের শিবচর উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।

নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (৩০), শরীয়তপুরের জাজিরা উপজেলার কলম ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (২২), একই উপজেলার জয়নগর ইউনিয়নের আলী খান (৩২) ও একই এলাকার রমজান মিয়া (৩৫)।

প্রতক্ষদর্শীর বরাতে পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, বেলা ২টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানার অদূরে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার সংলগ্ন ও শরীয়তপুরের জাজিরার বাবু খাঁ’র ব্রিজ এলাকায় ঢাকাগামী ও শরীয়তপুরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকাগামী আরেকটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিঠুন তালুকদার ও হৃদয় ঢালী মারা যায়। এসময় আহত অবস্থায় আরো ৪ জনকে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে আলী খান ও রমজান মিয়ার অবস্থার অবনতি হলে ঢাকায় রের্ফাড করা হয়। পরে ঢাকা নেয়ার পথে আলী খান ও রমজান মিয়ার মৃত্যু হয়।

এসপি আরো জানান, ‘অতিরিক্ত স্পিডে দুইটি মোটরসাইকেল চালানোর ফলেই এঘটনা ঘটেছে। তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে। এরপরেও অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির