হোম > সারা দেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

স্টাফ রিপোটার, গাজীপুর

ছবি: আমার দেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা নিহতরা স্বামী-স্ত্রী ও সন্তান। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সোয়া ২টার দিকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে চন্দ্রার দিকে মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উপজেলার সফিপুর ফ্লাইওভারের উপরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলে থাকা চালক, একজন নারী ও একজন শিশু ছিটকে পড়ে যায়। এতে ঘটনার স্থলে তাদের মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করেছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোরশেদ বলেন, আমরা একজন শিশুসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছি৷ যেহেতু তারা একই মোটরসাইকেলে যাচ্ছিলেন, এজন্য ধারণা করছি তারা একই পরিবারের সদস্য। আমরা এখন পর্যন্ত তাদের পরিচয় সনাক্ত করতে পারিনি।

এমএইচ

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী, শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান হেলমেটধারী

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল