হোম > সারা দেশ

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার হোমনা ওভারব্রিজ-সংলগ্ন হোমনা-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় হোমনা ওভারব্রিজ পার হয়ে সিএনজি পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে গেলে বুকের পাঁজর ভেঙে গুরুতর আহত হয়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান ও এর চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির