হোম > সারা দেশ

চৈত্রে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি

এপ্রিলের শুরুতেই দেশের চারটি অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, অথচ পঞ্চগড়ে এখনও শীতের আমেজ রয়ে গেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দিনাজপুর, রাজশাহী বিভাগ, সৈয়দপুর ও চুয়াডাঙ্গাতে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ চলছে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

অন্যদিকে, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে এখনও শীতের অনুভূতি বিরাজ করছে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে এবং তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। স্থানীয়দের মতে, আবহাওয়ার এই বৈপরীত্য বেশ অদ্ভুত, কারণ সাধারণত এ সময়ে পুরো দেশেই গরম অনুভূত হয়।

বুধবার (২ এপ্রিল) সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার আশপাশের গ্রামগুলোতে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পরিবেশ। এমনকি আকাশেও দেখা গেছে মেঘের আনাগো।

স্থানীয়রা বলছেন, শীতকাল শেষ হয়ে গেলেও এখানকার আবহাওয়া এখনও বেশ ঠান্ডা। দিনের বেলায় রোদ থাকলেও হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। রাতের বেলা শীতের অনুভূতি স্পষ্ট। কেউ কেউ এখনো গভীর রাতে লেপ-কম্বল গায়ে দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, সকালে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে, যা শীতের আমেজ ফিরিয়ে এনেছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই ব্যতিক্রমী আবহাওয়া দেখা যাচ্ছে বলে তিনি মনে করছেন। আবহাওয়ার এই বৈরীতার কারনে সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ । বিশেষ করে শিশু এবং বয়স্করা।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির