হোম > সারা দেশ

বাবুগঞ্জে নাতির লাথিতে নানির মৃত্যু

হাঁস নিয়ে পারিবারিক বিরোধ

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁস নিয়ে সৃষ্ট পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে আহত হয়ে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রূপচান মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারুন নেসা ও তার নাতি মেহেদী হাসানের পরিবারের পৃথক দুটি হাঁস ছিল।

একপর্যায়ে নাতি তার হাঁস খুঁজে না পেয়ে নানির হাঁসটিকে নিজের দাবি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তর্কের একপর্যায়ে ইয়ারুন নেসা হাতে থাকা একটি লাঠি দিয়ে নাতিকে আঘাত করেন। পরে ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান নানিকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়ারুন নেসা পূর্ব ভূতেরদিয়া গ্রামের রূপচান মাঝির স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান বলেন, দুটি পরিবারের হাঁস নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতের বড় ছেলে সোহরাব মাঝি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে আমার মায়ের এমন পরিণতি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন