হোম > সারা দেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এইচএসসি পরীক্ষার্থী, ক্রেনচালক গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট এলাকার বাসিন্দা

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান।

তিনি জানান, গত ২২ আগস্ট সকালে ভাড়া বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন নাফিসা। সকাল ৯টার দিকে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের সামনে একটি ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় পাঠাও মোটরসাইকেল থেকে নাফিসা রাস্তায় পড়ে যান। ঠিক একই সময়ে এক লেন দিয়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী ক্রেনের চালক শামীম বিশ্বাস দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গিয়ে রাস্তায় পড়ে থাকা নাফিসাকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে উপস্থিত লোকজন নাফিসাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জেডএম

চুয়েটে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ, বাইরের ভিসি না মানার সিদ্ধান্ত শিক্ষকদের

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির

জয়নুল আবেদীন শিক্ষা বৃত্তির আওতায় বই ও শিক্ষা উপকরণ বিতরণ

রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বললেন ওসি, ফোনালাপ ফাঁস

ককটেল বানাতে গিয়ে আ.লীগের এক কর্মী নিহত, আহত ৩

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: মোশাররফ হোসেন এমপি

খাগড়াছড়িতে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

২৫ বছরে ২১ হাজারের বেশি নারী-শিশু ধর্ষণের শিকার

ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ