হোম > সারা দেশ

আরকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত আনলো বিজিবি

স্টাফ রিপোর্টার

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি। শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ এলাকা দিয়ে ৬ বাংলাদেশি জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করে।

ফেরত আসা জেলেরা হলো- টেকনাফের বাসিন্দা মো. সোহেল (১৮), মো. ইসমাইল (৪০), মো. জসিম (১৯), মো. হোসেন আলী (১৪), মো. শফিক (৩৩) ও মো. শাহীন (১২)।

বিজিবি জানায়, ১ মার্চ বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-৬ হতে আনুমানিক ৭০০ গজ মায়ামারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ বাংলাদেশী জেলে ভূলক্রমে সীমান্ত অতিক্রম করে মায়ানমার জলসীমায় ঢুকে পড়ে। এসময় মায়ানমার আরাকান আর্মির সদস্যরা নৌকা দুটিসহ উক্ত জেলেদেরকে ধরে নিয়ে যায়। এছাড়াও গত ২৫ মার্চ তারিখে নাফ নদীতে মাছ ধরার সময় আরও একজন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

পরবর্তীতে আটক জেলেদেরকে ফিরিয়ে আনতে বিজিবি’র হস্তক্ষেপ কামনা করা হলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ মধ্যস্থতার পর শনিবার দুপুরে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

মদনে অটোরিকশার চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার