হোম > সারা দেশ

চৌদ্দগ্রাম জামায়াতের ১০ হাজার নেতাকর্মী ঢাকায়

৭ দফা বাস্তবায়নে জাতীয় সমাবেশ

স্টাফ রিপোর্টার

জুলাই গণ-অভ্যুথানের সংঘটিত গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে

জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষে ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের দশ হাজার জামায়াত-শিবির নেতাকর্মী যাত্রা করেছে।

শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে জামায়াত ৭ দফা দাবি জানিয়ে আসছিল। দাবিগুলো হলো; নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, নির্বাচনের আগে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুলাই আহতদের চিকিৎসা, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ। দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ, বিশ্বব্যাপী ম্যাসেজ দিতে ও জনগণের কাছে পৌঁছাতে জামায়াত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দেয়। সমাবেশ সফল করতে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার লাগানো হয়েছে উপজেলার সর্বত্র। এছাড়া সমাবেশে উপস্থিত হতে সোশ্যাল মিডিয়ায় দাওয়াতি কাজ চলমান রেখেছে নেতাকর্মীরা।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন শুক্রবার বিকেলে বলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. তাহেরের নির্দেশে ঢাকায় সমাবেশের উদ্দেশ্যে ১২০টি হাইয়েস মাইক্রোবাস ও ৮০টি বাস ছাড়াও ব্যক্তিগত প্রাইভেটকারে করে নেতাকর্মীরা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে অনেকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছেন।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন