নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় কৃষক দল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫)।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।