হোম > সারা দেশ

টংগিবাড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়াল ইউনিয়ন ও দিঘিরপাড় ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে বন্ধুদের সঙ্গে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলছিল রিজান ঢালী (১৬)। খেলার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তার সঙ্গে থাকা বন্ধুরা জানায়, বজ্রপাতের সময় সবাই মাটিতে শুয়ে পড়ে নিরাপত্তা নেওয়ার চেষ্টা করে। পরে সবাই উঠে দাঁড়ালেও রিজান আর ওঠেনি। কাছে গিয়ে দেখা যায়, সে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রাকিব (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী জানান, দুজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

তিন জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা