হোম > সারা দেশ

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আফরোজ শাহীন খসরু সাংবাদিকদের সাথে পরিচিতি মতবিনিময় সভা করেছেন।

রোববার বিকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচিতি সভায় উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্যের মাঝে পর্যটন শিল্প, চা শিল্প, পাথর শিল্প , পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, উপজেলার সাধারণ মানুষের সামাজিক জীবনমান সহ নানামুখী সম্ভাবনা ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকের বক্তব্য শেষে অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমধানের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সংগে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ