হোম > সারা দেশ

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।

সোমবার সকাল ৮ টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভেকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দোয়া মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। নামাজ শেষে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লীরা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

ছাত্রলীগ নেতাকে চাকরিতে পুনর্বহালে বিএনপি নেতাদের সুপারিশ