হোম > সারা দেশ

৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক হওয়ার পর প্রায় ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি। শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।

ফেরত আসা তিনজন হলেন- কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং মানিকগঞ্জের শারমিন আক্তার।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে তাদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়। প্রায় ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

শুক্রবার বিকেলে সীমান্তে হস্তান্তরের পর সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ভূরুঙ্গামারী থানায় নিয়ে যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ