হোম > সারা দেশ

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৪৮ শিশু-কিশোর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের জাগ্রত মানবতা'র উদ্যোগে জামাতের সাথে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে করে ৩৬টি সাইকেল ও ১২টি স্কুল ব্যাগ পেল শিশু-কিশোর। তারা সারপটি উত্তর পাড়া জামে মসজিদ, সারপটি বাগে জান্নাত জামে মসজিদ, সারপটি-তৈয়াসার জামে মসজিদ ও সারপটি মোল্লা বাড়ি মসজিদে নামায আদায় করে এই পুরস্কার লাভ করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাগ্রত মানবতার উপদেষ্টা ও ডায়নামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে জাগ্রত মানবতার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ ইসমাঈল গাজী'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগ্রত মানবতার উপদেষ্টা জাকির হোসেন দুলাল, হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক জাগ্রত মানবতার উপদেষ্টা বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক জাগ্রত মানবতার উপদেষ্টা খোরশেদ আলম, জাগ্রত মানবতার উপদেষ্টা জয়নাল আবেদীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগ্রত মানবতার সকল উপদেষ্টা, সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ।

শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির