হোম > সারা দেশ

ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকার একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) এবং পুত্র নীরব (২)।

পুলিশ জানিয়েছে, রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম তাঁর দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে স্থানীয়রা তাদের ঘর থেকে কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘরের ভেতর থেকে তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং গলাকাটা অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতি, ওসিসহ আহত ১০

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

গাজীপু‌রে ট্রা‌ক মি‌নিবা‌স সংঘর্ষে নিহত ২ আহত ৫

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

বিকাশে টাকা পেয়ে চোরাই মিটার ফেরত

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন