হোম > সারা দেশ

ধামরাইয়ে ঢাকা জেলা খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে নিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকা জেলা খেলাফত মজলিশ।

ঢাকার ধামরাইয়ে আজ ১২ রমজান বৃহস্পতিবার ধামরাই থানা স্ট্যান্ডের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা জেলার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শীর্ষ আলেম-ওলামা, রাজনীতিবিদ, সুধীজন, সাংবাদিকবৃন্দদের সাথে নিয়ে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,খেলাফত মজলিশ কেন্দ্রীয় নায়েবে আমির সাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।

প্রধান অতিধির বক্তব্যে নায়েবে আমি বলেন, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষের ভিতরে তাকওয়া আসবে। আর কোন মেয়েকে ধর্ষিতা হতে হবে না। আছিয়ার মত কোন মেয়েকে জীবন দিতে হবে না।

মুফতি আশরাফ আলী সভাপতিত্বে ঢাকা জেলা খেলাফত মজলিসে সেক্রেটারি আলী আকরামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঢাকা জেলার সাবেক সভাপতি কাজী ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি হুজাইফা, মাওলানা আব্দুল জলিল, খলিলুর রহমান কাসেমী, আবু বক্কর সিদ্দিক, তাজুল ইসলামসহ সুশীল সমাজ স্থানীয় সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন