হোম > সারা দেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জে জগন্নাথপুর-পাগলা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টায় সীমান্তবর্তী পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের কোন্দানালায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টায় সড়কের মাঝখানে একটি লরি গাড়ি রেখে ও গাছ ফেলে সড়ক আটকে মুখোশধারী ডাকাতরা ঢাকাগামী দুটি বাসসহ কয়েকটি যানবাহনে ওঠে। পরে যাত্রীদের কাছ থেকে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে তারা। এসময় বাধা দিলে ডাকাতদের হামলায় কয়েকজন যাত্রী আহত হন।

যাত্রী রাসেল জানান, সুনামগঞ্জ থেকে তিনি ঢাকাগামী একটি বাসে ওঠেন। হঠাৎ ২০-২৫ জন ডাকাত তাদের বাসে হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র গলায় ধরে তার কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে গেছে।

জগন্নাথপুরের জুবায়ের আহমদ জানান, আমরা ঘটনাস্থল থেকে প্রায় ১০ মিনিটের দূরত্বে ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতায় ছিলাম। একজন গাড়িচালক ডাকাতির খবর জানান। সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন মোটরসাইকেলে ঘটনাস্থলে আসি। তখন ডাকাতরা হাওরের দিকে পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার ওসি রুহুল আমীন জানান, ঘটনাস্থল আমাদের থানাভুক্ত নয়। এটি ছাতক থানায় পড়েছে।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক