ভালুকায় অগ্নিকাণ্ডে ৭ বসতঘর ও ঘরে থাকা টাকা, আসবাব, ও প্রয়োজনীয় কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ টাকা লাখ ক্ষতির দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় ।
স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের বাড়িতে বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্র বেড়ে গিয়ে বাড়ীর ৭টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফলে সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আতিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছতে সময় লাগে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র আনা হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়েছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানাযায়নি।
এমএইচ