হোম > সারা দেশ

ওসমান হাদিকে গুলি, শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার শাস্তির দাবিতে মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয় থেকে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

বক্তারা বলেন, ওসমান হাদিকে গুলিসহ মানুষের ওপর ধারাবাহিক হামলা প্রমাণ করে ফ্যাসিস্টদের দোসররা এখনো মাথাচাড়া দিয়ে উঠছে। ওদেরকে সুযোগ কখনও দেওয়া হবে না। প্রয়োজনে আরেকবার আন্দোলনে নামবে বিএনপি।

নেতারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতার আশ্রয় কোনোভাবেই মেনে নেয়া হবে না। অবিলম্বে হামলার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্যে পরাজিত স্বৈরাচারের এটি একটি কূটকৌশল।

মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপি সহ-সভাপতি মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহাজালাল শেখ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদল সাধারণ সম্পাদক আকাশ, সাংগঠনিক সম্পাদক বাহার প্রমুখ।

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী