হোম > সারা দেশ

আড়াইহাজারে আবারও ডাকাতি, ৫ লক্ষ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজার সদর পৌরসভার দিঘিরপাড় এলাকায় আবারও একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১ টার দিকে ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে ব্যবসায়ী ওবায়দুল (৩৮) এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তার ভাই মামুন জানান, রাত ১টার দিকে ১২/১৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত এই সময় বাড়ির প্রধান ফটকের কেচি গেট কেটে ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে। বাড়ির লোকদের জিম্মি করে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ২টি মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষ লুটে নেয়। ডাকাত দলের পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও প্যান্ট মুখে কালো কাপড়ের মুখোশ। ডাকাতির ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে উপজেলার ৩টি বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েঠিল।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন