হোম > সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেত্রী পুতুল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন পুতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নবীনগর থানার সামনে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে নবীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, সরকার বাদি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুতুল নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলা চট্টগ্রাম ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে।

বিএনপি নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণ ও কটূক্তি করেছে সাবিনা ইয়াসমিন পুতুল। আমরা পুতুলের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পুতুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তাদের দাবি, গত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েও ক্ষমতার দাপট দেখিয়ে নিজেকে জনতার ভাইস চেয়ারম্যান পরিচয় দিয়ে থাকে এই পুতুল। তার যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ।

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক