হোম > সারা দেশ

নানা আয়োজনে দেশজুড়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

আমার দেশ অনলাইন

পটুয়াখালীতে জাতীয় সমবায় দিবসে পতাকা উত্তোলন করছেন স্থানীয় প্রশাসন। ছবি: আমার দেশ

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং ঋণের চেক ও বৃক্ষচারা বিতরণ করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষ্য শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

নওগাঁ প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান। বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ড. এসএম মাসুদ, পুলিশ সুপার মীর মনির হোসেন প্রমুখ।

বাগেরহাট প্রতিনিধি জানান, স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। মেলায় ১০টি স্টলে সমবায়ীদের পণ্য প্রদর্শন করা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাফিজুল হক। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জাহিদ হাসান। পরে তিনটি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আমির সালমান রনি।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মনিরুজ্জামান। বক্তব্য দেন সমবায় কর্মকর্তা এসএম নিজাম উদ্দিন আহমেদ, জনপ্রতিনিধি ও সমবায়ীরা ।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার দৌলতখানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল মতিন খান।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্ব করেন।

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলি নোশিন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাইফ-উল-আরেফীন।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও সাংবাদিকরা বক্তব্য দেন।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি জানান, ইউএনও আলী সুজার সভাপতিত্বে সভায় বক্তারা আত্মকর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নে সমবায়ের ভূমিকা তুলে ধরেন।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি জানান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীনের সভাপতিত্বে সভায় সমবায়ের স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি জানান, ইউএনও আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বিলকিস ইসলাম।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বক্তব্য দেন।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রেহানা আক্তার।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম নুরুল আখতার নিলয়।

লামা (বান্দরবান) প্রতিনিধি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সোমাইয়া আক্তার।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় নেতারা বক্তব্য দেন।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও নূরজাহান আক্তার সাথীসহ বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য দেন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, ইউএনও শেখ মো. রাসেলের উপস্থিতিতে এবং উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হাসান মিঞার সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা সমবায় কর্মকর্তা জিয়াসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সমবায়ী বক্তব্য দেন।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, বোয়ালমারীতে সমবায় কর্মকর্তা ছালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এস এম রকিবুল হাসান।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, বদলগাছীতে হয়। ইউএনও ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মকবুল হোসেন।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, লালপুরে ইউএনও কাজী মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সমবায়ীরা অংশ নেন।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে র‍্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, গোদাগাড়ীতে ইউএনও ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় সমবায় কর্মকর্তা জিগার হাসরতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি জানান, শ্রীপুরে সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীব অর্ণবের সভাপতিত্বে সভায় সমবায় কর্মকর্তা শামীমা জামানসহ বিভিন্ন সমবায়ী ও কর্মকর্তারা বক্তব্য দেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, সভায় সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় সমবায়ী প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, আলোচনা সভায় ইউএনও আফরিন জাহানের সভাপতিত্বে সভায় কৃষি কর্মকর্তা সাবাহ ফারহান, সমবায় কর্মকর্তা রানা ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, রাজনগরে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন প্রধান অতিথি এবং সমবায় কর্মকর্তা জবা রানী নাথ সভাপতিত্ব করেন।

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবির। জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, আলফাডাঙ্গায় উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রাসেল ইকবাল।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, ইউএনও রুবানা তানজিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা বক্তব্য দেন।

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, সভায় সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, সভায় সমবায় কর্মকর্তা সামছুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রিফাত আরা।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ইউএনও শরীফ শাওনের সভাপতিত্বে সভায় সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, সভায় ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান সমবায় কর্মকর্তা শামছুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমবায়ী প্রতিনিধি বক্তব্য দেন।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, সভায় ইউএনও ফাহমিদা আফরোজ প্রধান অতিথি এবং সমবায় কর্মকর্তা সুরজিত চ্যাটার্জী সভাপতিত্ব করেন।

এমই

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: রাবি শিবির সভাপতি

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

টিকটক করতে বাধা দেওয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

ধান মাড়াইকল উল্টে চালক নিহত, আহত ২

সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে: রিজভী

ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে: খায়রুল কবির খোকন

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও সমাবেশ