হোম > সারা দেশ

শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ভোলার তজুমদ্দিনে চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল ও শ্রমিক দল নেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে গতকাল সোমবার ভুক্তভোগী বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করেছেন। এতে বিএনপির অঙ্গ সংগঠনের চার নেতাসহ ছয় জনের নামোল্লেখ এবং আরো ৫-৬জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার শম্ভুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আসামিদের মধ্যে আছে- তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুবদল নেতা আলাউদ্দিন, তজুমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাসেল ও সজিব। তাদের মধ্যে ধর্ষণে সহায়তা করার অভিযোগে ঝর্ণা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় রুবেলের দুই স্ত্রী। শনিবার রাতে তাকে ডেকে পাঠান তার ছোট স্ত্রী। সেখানে যাওয়ার পথে আটকে চাঁদা দাবি করেন ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা। তাদের সঙ্গে তাদের কয়েক সাঙ্গপাঙ্গও ছিল। রুবেলকে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার বড় স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলে নির্যাতনকারীরা। রোববার সকালে বড় স্ত্রী ঘটনাস্থলে গেলে তার কাছে রুবেলের মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সামনেই রুবেলকে আরেক দফা পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

এক পর্যায়ে দুপুর ১টার দিকে রুবেলকে অন্যত্র সরিয়ে রেখে শ্রমিকদল নেতা ফরিদ ও আলাউদ্দিনের নেতৃত্বে তার বড় স্ত্রীকে ধর্ষণ করা হয়। এ সময় তাদের বাবা ও ভাই ডেকে হাতে পায়ে ধরেও শেষ রক্ষা পায়নি ভুক্তভোগী নারী।

ধর্ষণ শেষে স্বামী ও স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে রোববার সন্ধ্যায় ধর্ষণের স্বীকার নারী আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় মুচিবাড়িরকোনা বাজারে নিয়ে সবাইকে ঘটনাটি জানায়। পরে ভুক্তভোগী নারী ৯৯৯ নম্বরে কল দিয়ে পুরো ঘটনা জানালে রাতে পুলিশ গিয়ে তাদের থানায় নেয়। পরে মামলা ঠেকাতে নানা তৎপরতা চালায় শ্রমিকদল ও ছাত্রদল নেতারা। অবশেষে চাঁদাবাজি, মারধর ও ধর্ষণের অভিযোগে মামলা নেয় পুলিশ।

উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রেন্টু বলেন, অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি