হোম > সারা দেশ

ফটকে তালা ঝুলিয়ে অনিদিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৯টায় মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যপ্রোন ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা।

পরে ফটকের সামনে কালোব্যাজ ধারন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনিদিষ্ট রোড ম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এর আগে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা প্রদান হাসপাতাল চালুর দাবিতে রোববার সকালে দ্বিতীয় দিনের মতে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সেনাবাহিনী। সেনাবাহিনী লাঠিচার্জ করলে সড়ক থেকে সরে দাঁড়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

গেল ১৫ এপ্রিল থেকে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে সীতাকুণ্ডে পিএফএস কংগ্রেস

অভিযানের মধ্যেই বদলির খবর শুনলেন ডিসি আমিরুল

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সরকার প্রশাসক নিয়োগ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন দিতে পারতো: আবদুল হালিম

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ দিরহাম ও রিয়ালসহ যাত্রী আটক

খাগড়াছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণকারী মারমা যুবক আটক

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২