হোম > সারা দেশ

লেবাননকে সাঁজোয়া যান দিচ্ছে ফ্রান্স

আমার দেশ অনলাইন

লেবাননকে সাঁজোয়া যান ও আভিযানিক সহায়তা দিতে সম্মত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি লেবাননে যুদ্ধের বিস্তৃতি না ঘটাতে ইসরাইলের প্রতি আহ্বানও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্য এক্স–এ ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স লেবাননের সেনাবাহিনীকে ‘সাঁজোয়া যান, আভিযানিক এবং রসদ সহায়তা’ দেবে। তিনি লেবানন সরকারের প্রতি ‘পূর্ণ সহায়তা’ অঙ্গীকারও করেছেন।

ইসরাইলের হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হাজার হাজার বেসামরিক নাগরিকদের জন্য কয়েক টন ওষুধ এবং সহায়তা পাঠাচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, লেবাননকে যেন আবারও যুদ্ধের মধ্যে টেনে নেওয়া না হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো লেবাননের নাগরিকদেরও শান্তি এবং নিরাপত্তার অধিকার রয়েছে।

এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার দেশের ওপর ইসরাইলের চলমান হামলায় হস্তক্ষেপের জন্য ফ্রান্সের প্রতি অনুরোধ করেছিলেন। সূত্র: আল জাজিরা

এবার আমদানি-রপ্তানি বাণিজ্যেও যুদ্ধের ঢেউ

৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

কুয়েতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী জাহেদ

শ্রমিকদল নেতার বিরুদ্ধে প্লট-রাস্তা দখলের অভিযোগ

অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন

কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল, হলেন বহিষ্কার