হোম > সারা দেশ

লেগুনা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৬

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক শিশুসহ দুইজন নিহত হওয়া খবর পাওয়া গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন যাত্রী।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী(৩৫), দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম(৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শান্তিগঞ্জের গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা অন্য আরও ৮ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশু নিহত হয়। অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসার জন্য পাঠাই। নিহতদের ময়না তদন্ত চলছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার