হোম > সারা দেশ

২৪ ঘণ্টায় ৭৫ পয়েন্টে পানি বৃদ্ধি

তিন নদীর পানি বিপদসীমার ওপরে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং উজানের ভারতীয় অংশে অব্যাহত বর্ষণের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের তিনটি নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট তিনটি জেলায় নদীতীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

সতর্কবার্তা অনুযায়ী, বর্তমানে চারটি স্টেশনে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে সুরমা নদীর পানি ছাতক (সুনামগঞ্জ) পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ৩২ সেন্টিমিটার এবং মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ১ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা (নেত্রকোণা) পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া পাউবোর পর্যবেক্ষণাধীন মোট ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৭৫টি স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে, ৪৮টি স্টেশনে হ্রাস পেয়েছে এবং দুটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিপদসীমার কাছাকাছি (সতর্কসীমায়) প্রবাহিত হচ্ছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি। এর মধ্যে রয়েছে সুরমা নদীর সুনামগঞ্জ স্টেশন, কুশিয়ারা নদীর শেরপুর (সিলেট) স্টেশন, দুধকুমার নদীর পাটেশ্বরী (কুড়িগ্রাম) স্টেশন, ধরলা নদীর কুড়িগ্রাম স্টেশন, তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর), তারাপুর ও হরিপুর (গাইবান্ধা) পয়েন্ট, ব্রহ্মপুত্র নদীর হাতিয়া ও চিলমারী (কুড়িগ্রাম) স্টেশন এবং যমুনা নদীর সাঘাটা (গাইবান্ধা), সারিয়াকান্দি (বগুড়া) ও জগন্নাথগঞ্জ (জামালপুর) স্টেশন।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের অভ্যন্তরে সর্বোচ্চ সিরাজগঞ্জে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৭৯, চাঁদপুরে ৭০ এবং বরগুনায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে ১২০ মিলিমিটার এবং দার্জিলিংয়ে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার নদীতীরবর্তী জনগণকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

এসআর

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ