হোম > সারা দেশ

একদিনে সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭

স্টাফ রিপোর্টার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৭৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪১৪ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪ রাউন্ড ১২ বোর শটগানের লিট বল কার্তুজ, ১টি পাইপগানের পিস্তল, ৩টি চাপাতি, ২টি চাকু, ১টি দেশে তৈরি এলজি, ১টি পাইপগান, দেশি পিস্তল ১টি, ১ রাউন্ড গুলি, ককটেলসদৃশ বস্তু ৫টি ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন