হোম > সারা দেশ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে ধামরাইয়ের কালামপুর–সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক এবং বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ধামরাই উপজেলার রাজাপুর এলাকার সামছুল হক মল্লিকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বাটুলিয়া এলাকায় পৌঁছালে প্রথমে তার মোটরসাইকেলের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান তাদের দুজনকে চাপা দেয়।

পরে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক নিহত হন এবং গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ এবং হাসপাতাল থেকে কুদ্দুস মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, এ ঘটনায় কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান