হোম > সারা দেশ

খালেদা জিয়ার ইন্তেকালে খেলাফত মজলিসের আমিরের শোক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

মঙ্গলবার সকালে এক বার্তায় আমিরে মজলিস মরহুমার রুহের মাগফিরত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আমিরে মজলিস আরো বলেন, বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পরিশীলিত রাজনৈতিক ভাষা ও সংযমবোধ তাঁর ব্যাক্তিত্বকে আরো মর্যাদাবান করেছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া আপসহীন ভূমিকা পালন করেছিলেন। দেশ ও মানুষের জন্য তার এই সংগ্রাম জাতি আজীবন স্মরণে রাখবে।

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা