হোম > সারা দেশ

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এলাকাবাসী জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আমীন আকাশ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাহী আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রাহির পক্ষ নেন তার মামা আজমিরীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলু। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ও দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির