হোম > সারা দেশ

মাধবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অবৈধ ভাবে এক্সভেটর দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে আজিজ মিয়া নামে এক ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে ওই এলাকার আলাই মিয়ার ছেলে।

বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুজিবুল ইসলাম ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে এ অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, বুল্লা, ছাতিয়াইন ও শাহজাহানপুর এলাকায় প্রভাবশালী মাটি খেকোরা অবৈধভাবে এক্সভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে যাচ্ছে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি