হোম > সারা দেশ

বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

আমার দেশ অনলাইন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতী আল আমীন ফয়জির নেতৃত্বে উপজেলার দক্ষিণ মিনজিরী তলা, আশি ঘর পাড়া এবং ১ নম্বর ওয়ার্ডের বাজালিয়া ও বাহারছড়া এলাকার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক প্রতিকূল পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এ মানবিক সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সংগঠনটি ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক দুর্যোগ ও সংকটে সংগঠনটির জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতী আল আমীন ফয়জির সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা আমির হোসাইন, মাওলানা হিজবুল্লাহ নাহিয়ান, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইয়াসিন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং মোহাম্মাদ আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত ও উপকৃত পরিবারগুলো। তারা এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ