হোম > সারা দেশ

কোনো ক্লিনিকে প্রসূতি মারা গেলে সেই ক্লিনিক আজীবন বন্ধ

সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারি

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে অপারেশন করতে গিয়ে যদি একটাও রোগীর মৃত্যু হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সেই ক্লিনিক আজীবনের জন্য শিলগালা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।

তিনি সব ক্লিনিকের উদ্দেশে বলেন, আপনারা ক্লিনিক চালাতে হলে নীতিমালা অনুসরণ করে বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তারের মাধ্যমে অপারেশন কার্যক্রম পরিচালনা করবেন।

প্রতিটি ক্লিনিকে সার্বক্ষণিক রোগীর তদারকি করার জন্য অন্তত একজন বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়া এমবিবিএস ডাক্তার মেডিকেল অফিসার, তিনজন ডিপ্লোমা নার্স এবং নীতিমালা হিসেবে অন্যান্য জনবল নিয়োগ করুন।

ল্যাবের জন্য চুক্তিভিত্তিক সার্টিফাইড মেডিকেল টেকনোলজিস্ট রাখুন, অন্যথায় ক্লিনিক বন্ধ করে দিন।

বিপদে পড়ে আমার কাছে এলে বা আমাকে ফোন দিলে কোনো সুপারিশ করা হবে না, নিয়ম মেনে চলুন। মানুষ মেরে ফেলে সহযোগিতা চাইবেন, তার কোনো সুযোগ নেই।

পাশেই চিরিরবন্দর যেমন শিক্ষার নগরীতে পরিণত হয়েছে, আপনারা সঠিক নিয়মে বীরগঞ্জকে স্বাস্থ্যসেবার নগরীতে পরিণত করতে কাজ করুন।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা লুনাসহ সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার নির্দেশনা দিয়ে বলেন, যেসব ক্লিনিকে রোগী দুই-চার দিন পর পর মারা যাচ্ছে, তারা আমাদেরই মা-বোন কিংবা স্ত্রী; তাই ক্লিনিক মালিকেরা সাবধান হয়ে যান, আর কোনো ছাড় দেওয়া হবে না।

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার