হোম > সারা দেশ

হবিগঞ্জে ১২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ও রাতে টর্চলাইট জ্বালিয়ে ১২টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৭টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, উপজেলার চারগাও গ্রামের (একত্রে ৪টি গ্রামের নাম) এক যুবকের সঙ্গে স্থানীয় বানিয়াগাও গ্রামের অপর যুবকের নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়।

এর জেরে মাইকে ঘোষণা দিয়ে চারগাও গ্রাম ও বানিয়া গ্রামের সংঘর্ষ বাধে। বানিয়া গ্রামের সঙ্গে আশপাশের ৮ গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেয়। ঘটনাটি রাতে হওয়ার টর্চলাইট জ্বালিয়ে তারা সংঘর্ষ চালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এখনো সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির