হোম > সারা দেশ

দু’গ্রুপের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত, আহত ১০

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আকবর হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার ঈদের দিন বিকেলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চীমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাহুড়িয়া পশ্চীমপাড়া গ্রামের মিল্টন জমাদ্দার পক্ষ ও নজরুল জমাদ্দার পক্ষের মধ্যে বিরোধ চলছে বেশ কিছুদিন যাবত। এ বিরোধকে কেন্দ্র করে চলমান উত্তেজনার এক পর্যায়ে ঈদের দিন সোমবার দুপুরের দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উপভয়পক্ষে অন্তত ১১জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর আকবর হোসেনকে স্বজনরা উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে বিকেলে মারা যান। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, আধিপত্র বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির