হোম > সারা দেশ

সিএনজির-ট্যাংকলরী মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় চারজন আহৃত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে উল্লাপাড়ায় যাচ্ছিলো। সিএনজিটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় পৌছলে একটি ট্যাংকলরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ দুই জন নিহত এবং চারজন আহৃত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করা হয়।

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান