হোম > সারা দেশ > বরিশাল

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাহাত মৃধা নামে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা।

ঘোষণাপত্রে ওই বাবা ইদ্রিস মৃধা উল্লেখ করেছেন, রাজনীতি করার কারণে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।

রোববার বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ত্যাজ্য ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ি গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার পতনের পর থেকে তিনি রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত হন। ছেলের এসব কর্মকাণ্ডে সামাজিক ও পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে বাবা ইদ্রিস মৃধা বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে তাকে ত্যাজ্য ঘোষণা করেন। ওই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ছেলে রাহাত মৃধা তার অবাধ্য হওয়ায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হলো।

রাহাত মৃধার বাবা ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

অন্যদিকে, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা বলেন, ‘আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেই জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।’

এমই

বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই আরোহী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ, মশাল মিছিল

জনবলসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

বরিশালে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গণভোটের রায়কে উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়: মুজিবুর রহমান এমপি

অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করতে হবে: চরমোনাই পীর

বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

উজিরপুরে গ্রামীণ ব্যাংকে ৩ পেট্রোল বোমা নিক্ষেপ

বাবুগঞ্জে প্রতিকূলতা জয় করে দুই মান্তা তরুণের উচ্চ শিক্ষা অর্জন

জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ ব্যানার