হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে মো. কুদ্দুস খান (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের খালপাড়ের বাজার রোডে এ ঘটনা ঘটে।

আহত কুদ্দুস খান শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও আহত কুদ্দুস খান জানান, অসুস্থ এক আত্মীয়কে দেখতে মঙ্গলবার রাতে ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রাজাপুর সদরে আসেন তিনি। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে ভাতিজাকে তেল আনতে পাম্পে পাঠান। পরে ওষুধ কিনতে তিনি একা হেঁটে ইসলামিয়া ফার্মেসির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সদরের খালপাড়ের বাজার রোডে মনা স্টারশপের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। কুদ্দুসের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেডএম

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার