হোম > সারা দেশ > বরিশাল

দুমকিতে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং চেকে উল্লিখিত অর্থদণ্ডে দণ্ডিত। তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

হাজারি আমড়ার গাছ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

কাঁঠালিয়ায় এক দশকেও মেরামত হয়নি ভাঙা সেতু

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

লালমোহনে নদীতে ভেসে আসা লাশের সন্ধান মিলেছে

ভোলায় ৪০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প চালু নিয়ে লিগ্যাল নোটিশ

দুমকিতে আছিয়ার দুই দশকেও জোটেনি বিধবা ভাতা