হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ হাইকোর্টের

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবেদন শুনানি শেষে

বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এই আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেন।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. ফয়জুল হক। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এ বিষয়ে ড. ফয়জুল হক বলেন, ‘নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। আমরা ন্যায়বিচারের স্বার্থে আদালতে গিয়েছি। আদালতের এই নির্দেশ সত্য উদঘাটনে সহায়ক হবে বলে আমরা আশা করছি।’

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

এমই

দৌলতখানে ৯৯৯-এ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত লাশ

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিআইজি কার্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

বরিশালে মিথ্যা মামলায় আমার দেশ-এর সাংবাদিক জেল হাজতে

কাউখালী থানা পুলিশের অভিযানে শটগান উদ্ধার

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখেলেন আ.লীগ নেতা

তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১