হোম > সারা দেশ > বরিশাল

২১ বছরেও পাকা হয়নি বাবুগঞ্জের ইসলামপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

ছবি: আমার দেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর আলিম মাদরাসা থেকে আমতলা হয়ে বটতলা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইটের সলিং (এইচবিবি) সড়ক নির্মাণের ২১ বছর পরও পাকা হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত ফুট প্রশস্ত সড়কটি দুই দশকেরও বেশি আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নির্মিত হলেও এরপর আর কোনো বড় ধরনের উন্নয়ন হয়নি।

বর্তমানে ভাঙাচোরা সড়ক দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ইসলামপুর আলিম মাদরাসা, আগরপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এ সড়ক ব্যবহার করলেও নিরাপদ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় ভ্যানচালক, ইজিবাইকচালক, কৃষক ও শিক্ষার্থীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যানবাহনের ক্ষতি হয় এবং কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত খরচ গুনতে হয়। অনেক চালক এ পথে যেতে অনীহা প্রকাশ করায় ভোগান্তি আরও বেড়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, সড়কটির দুরবস্থার বিষয়টি তিনি অবগত রয়েছেন। এলাকাবাসীর দাবির সঙ্গে একমত জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে সড়কটি ইটের সলিং থেকে পাকা সড়কে উন্নীত করার চেষ্টা চলছে।

দুই উপজেলার কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত কার্পেটিং অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এমএইচ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার