হোম > সারা দেশ > বরিশাল

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভনে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে টাকা নেয় চক্রটি। চক্রের মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আসপদ্দি গ্রামের ইন্দ্রজিৎ সেন ও শিউলি বেগম জানান, দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সেই আস্থা কাজে লাগিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং লিখিত অভিযোগ নেন।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন।

অভাবের সংসার থেকে ৩ কারখানার মালিক, এখন ২১৫ মানুষের কর্মসংস্থানের কারিগর

উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত

জিয়ানগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

বোরহানউদ্দিন পৌরসভায় চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ৩ মুখোশধারী

আইসিইউ চালুর দাবিতে ২৮ দিনের আন্দোলন শেষে অনশনে ভোলার যুবকরা

অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন

কুয়াকাটায় শেষ হলো রাস উৎসবের পুণ্যস্নান

বরিশালে ঝটিকা মিছিল, গোপন কর্মসূচিতে সক্রিয় আ.লীগ

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের