হোম > সারা দেশ > বরিশাল

হাসিনার মৃত্যুদন্ডের রায়ে দৌলতখানে বিএনপির আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার গণহত্যায় মৃত্যুদণ্ড রায় প্রদান করায় উপজেলা বিএনপি দলীয় অফিসের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে।

উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে মিছিলটি দৌলতখান পৌর শহরের উত্তর বাজার শহীদ মিনার চত্বর ঘুরে ফের দক্ষিণ বাজার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে উৎসুক নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বাসে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ও যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির।

এর আগে হাসিনার গণহত্যা মামলায় ফাঁসি দাবি করে বিএনপি দলীয় অফিসে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ।

এদিকে দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজ ক্যাম্পাসেও ফাঁসির দাবিতে মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদল।

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান

দুর্গম দ্বীপে যেভাবে কেটেছিল এক নারীর বিভীষিকাময় জীবন

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী