হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রয় অংশ নিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকালে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তার নাম মো. ইসমাইল (২৫)। তিনি কুঞ্জেরহাট চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বোরহানউদ্দিন উপজেলা থেকে বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের সমর্থকদের শোভাযাত্রা হয়।

ভোলা- চরফ্যাশন সড়কের উদয়পুর রাস্তায় শোভাযাত্রায় অংশ নিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল সড়কের পাশে ছিটকে পড়েন।

এ সময় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ানুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার