হোম > সারা দেশ > বরিশাল

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিমানবাহিনী।

সোমবার বেলা ১২টার দিকে বিমানবাহিনীর প্রধানের পক্ষে ইউং কমান্ডার এবিএম সরোয়ার জাহান এ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় নিহত মাসুমার বাড়ি গিয়ে তার পরিবারের সকলের খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান ইউং কমান্ডার এবিএম সরোয়ার জাহান। নিহতের ছেলের পড়াশোনাসহ পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) ৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তিনি মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল রোববার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। সকাল ৯টায় তার জানাজা শেষে বড় মানিকা গ্রামে রুন্দি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী