হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ তিন ইয়াবা কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

পাঁচ মামলার আসামি মো. রাসেল খানসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (১১ মে) গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নং ওয়ার্ডের গ্রিন রোডের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাসেল খান (২৮), মো. মেহরাব হোসেন (২০) ও শাকির মোল্লা (২০)। রাসেল মৃত মনসুর আলীর ছেলে, মেহরাব মো. মিজানুর রহমানের ছেলে এবং শাকির মো. সালাম মোল্লার ছেলে। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ কৌরিখাড়া গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেল খানের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালানোর পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইন্দেরহাটের গ্রিনরোড এলাকায় ইয়াবার একটি চালান বিক্রি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে