হোম > সারা দেশ > বরিশাল

ঝিনাইদ‌হে পানবরজে অগ্নিকাণ্ডে ৪ কৃষকের ৬ লাখ টাকা ক্ষতি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: আমার দেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পানবরজ আগু‌নে পু‌ড়ে ভস্মীভূত হয়ে গে‌ছে। ফ‌লে চার কৃষকের আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা কর‌ছেন স্থানীয়রা।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার শুড়ার বাথান মাঠ এলাকার মিয়া বাগান সংলগ্ন পানবরজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন আপন তিন ভাই মামুন, মাসুম ও রুহুল এবং অপর কৃষক এমরান হো‌সেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে হঠাৎ করেই একটি বরোজে আগুনের সূত্রপাত হয়। বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই আগুন পাশের অন্যান্য বরজগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই চারটি বরজের পান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষ‌তিগ্রস্থ কৃষক এমরান হো‌সেন জানি‌য়ে‌ছেন, আগু‌নে তার স্বপ্ন পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। পানবরজ করার জন্য তি‌নি একা‌ধিক প্র‌তিষ্ঠান থে‌কে লোন নি‌য়ে‌ছেন। এখন লো‌নের টাকা তি‌নি কীভা‌বে প‌রি‌শোধ কর‌বেন সেই চিন্তায় তি‌নি দি‌শেহারা।

হরিণাকুণ্ডু থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জা‌নি‌য়ে‌ছেন, পানবর‌জে আগুন লাগার ব্যাপা‌রে পু‌লিশি তদন্ত অব্যাহত আছে। ত‌বে এটি নাশকতা নয়, স্রেফ দুর্ঘটনা ব‌লে তি‌নি অ‌ভিমত ব্যক্ত ক‌রে‌ছেন।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন