হোম > সারা দেশ > বরিশাল

সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই : গণপূর্ত প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

ছবি: আমার দেশ

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশি, বিএনপি সরকার সব সময় পূজার আয়োজনের ওপর নজর রাখছে এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছে।

​সোমবার দুপুর ২টায় কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আরও বলেন, স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সবচেয়ে বেশি আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন ও আছেন আমরাও আপনাদের পাশে আছি। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

​কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন, এবং পূজামণ্ডপের প্রতিনিধি পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। পরে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এমএইচ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার